ছবি- সংগৃহিত
সারাদেশ

এমপির বাড়িতে বোমা হামলার ঘটনায় ২ জনের যাবজ্জীবন 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আ`লীগ দলীয় সাংসদ (এমপি) আফাজ উদ্দীন আহম্মেদের বাড়িতে বোমা হামলায় ২ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ৪ আসামির বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়ার বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আলোচিত এ মামলার রায় দেন। কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) অনুপ কুমার নন্দী রায়ে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: উড্ডয়নের সময় খুঁটির সাথে প্লেনের ধাক্কা

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালে তৎকালীন এমপি ও দৌলতপুর উপজেলা আ`লীগের সভাপতি আফাজ উদ্দীন আহম্মেদ তার বসার ঘরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় কক্ষের মধ্যে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং আফাজ উদ্দিন আহম্মেদসহ বেশ কয়েকজন আহত হয়। ওই দিনই আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহম্মেদ মামুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা