সারাদেশ

মুন্সীগঞ্জে মিথ্যা সাক্ষ্য দিতে আসায় ৪ জনের কারাদণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ আদালতে মামলায় অন্যের নাম ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য দিতে আসায় ৪ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরের দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ মাদক মামলায় অন্যের নাম ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা ও প্ররোচনা দেওয়ার সময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস।

আরও পড়ুন: রাশিয়ার ‘দাবি মেনে নেবে’ ইউক্রেন

এতে আসামি কামরুল হাসান, রিমন শিকদার, শিপলু খান ও মনির হোসেন নামে চারজন প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের মাদক মামলায় ওই চারজন আসামি অন্যের নাম ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা ও প্ররোচনা দেওয়ায় তাদের এ সাজার আদেশ দেন।

আরও পড়ুন: বৃদ্ধাকে মারধর, নির্মাণাধীন বাড়ি ভাঙচুর

এ ব্যাপারে মুন্সীগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আরিফ হোসেন জানান, এক মাদক মামলায় অন্যের নাম ব্যবহার করে ওই চারজন আসামি মিথ্যা সাক্ষ্য প্রদান করায় এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা ও প্ররোচনা দেওয়ায়। মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ আদালতের বিচারক মানিক দাস তাদের দোসী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা