ইউএনও হাসান মারুফ
সারাদেশ

ইউএনও’র বিতর্কিত কর্মকান্ডে ক্ষুব্দ মুক্তিযোদ্ধার সন্তানরা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ইউএনও হাসান মারুফের বিতর্কিত কর্মকান্ড এবং অবমুল্যায়নের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

এ অবমুল্যায়নের ঘটনায় বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানস্থলে তাৎক্ষণিক ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রতিবাদ জানালে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের হস্তক্ষেপে বিষয়টি নিরসন করা হয়।

আরও পড়ুন: মানবতাবিরোধী জামায়াত নেতা খালেক মন্ডলের মৃত্যুদণ্ড

প্রসঙ্গত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ১৭-২৩ মার্চ পর্যন্ত ৭দিনব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়। এ মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্টল বসিয়ে অংশগ্রহন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।

এতে স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তানদের স্বতস্ফূর্ত অংশগ্রহন থাকলেও সমাপণী দিনে এ মেলায় সক্রিয় অংশগ্রহন অথবা ভূমিকাহীন ব্যক্তিদের মাঝে পুরস্কার ও উপহার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের এমন কান্ডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক তারা এর প্রতিবাদ জানান।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের হস্তক্ষেপে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও হাসান মারুফ। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা জানান, মেলায় প্রথমদিন থেকে শেষদিন পর্যন্ত স্টল বসানোসহ সকল কর্মকান্ডে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সক্রিয় ভূমিকা ছিল। অথচ মুক্তিযোদ্ধা সন্তানদের অবমুল্যায়ন করে ভূমিকাহীন ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করাটা একটি দুঃখজনক ঘটনা। অনুষ্ঠানস্থলে এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৌন নিপীড়নের শিকার ৪ বছরের শিশু

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ জানান, মেলায় কবিতা আবৃত্তির আসর সঞ্চালনা করেন যুবদলের স্থানীয় এক নেতা। স্বাধীনতা কনসার্ট পরিচালনায় ছিলেন তৎকালীন শান্তি কমিটির সদস্য’র এক নিকটতম আত্মীয়। অথচ উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উনার কাছ থেকে এমন বিতর্কিত কর্মকান্ড আমাদের কাম্য নয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের অবহেলা করা কাম্য নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ সাংবাদিকদের জানান, বিষয়টি নিরসন হওয়ার পর মেলায় অংশগ্রহনকারী স্থানীয় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা