প্রতীকী ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ২

সান নিউজ ডেস্ক: মেহেরপুরে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় চালক সাহাদত ও হেলপার ফারুক নিহত হয়েছেন। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: কোটি টাকা বোনাস ঘোষণা করল বিসিবি

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,পাবনার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে পিকআপচালক সাহাদত হোসেন (৪৫) ও একই উপজেলার নাগডেমরা গ্রামের মোজাহার মোল্লার ছেলে পিকআপের হেলপার ফারুক হোসেন (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মালবাহী একটি পিকআপ নিয়ে চালক ও হেলপার চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক স্থানে পিকআপ গাড়িটি নষ্ট হয়ে যায়। গাড়ি মেরামত করার লক্ষ্যে মিস্ত্রির অপেক্ষায় তারা গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কায় সাহাদত ও ফারুক ঘটনাস্থলেই নিহত হন। সেই সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৫৬

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক জব্দ করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা