সারাদেশ

নামাজ পড়া অবস্থায় শিক্ষিকার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইসমত আরা কাকলি (৫০) নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ২টা ২০মিনিটের দিকে বিদ্যালয়ে নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

আরও পড়ুন: রাশিয়ার আরও এক জেনারেল নিহত

মৃত্যুকালে তিনি স্বামী ও একটি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। একই দিন রাত ৯টার দিকে মরহুমার সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রামস্থ এমদাদুল হক মিয়া বাড়ির দরজায় জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ছাত্রছাত্রীসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। কাকলি সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের অজুনতলা গ্রামের এমদাদুল হক মিয়া বাড়ির মেজবাহ উদ্দিন টফির স্ত্রী।

সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের বিরতির সময় শিক্ষিকা ইসমত আরা কাকলি বিদ্যালয়ের একটি কক্ষে নামাজ পড়া শুরু করেন। এক পর্যায়ে তিনি নামাজের বৈঠক থেকে ওঠার সময় নামাজের বিচানায় পড়ে যান।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ

এ সময় বিদ্যালেয়ের সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা