সারাদেশ

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

মো.নাজির হোসেন, মুন্সীগঞ্জ: টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (৮ মার্চ) মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

আরও পড়ুন: পিছিয়ে নেই নারী

এতে সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে রিকশা শোভাযাত্রা শুরু হয়ে শহর ঘুরে, শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

আলোচনা সভায় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শিলু রায়ের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ মহিলা অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী।

আরও পড়ুন: নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আরও বক্তব্য রাখেন, জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারজানা আফরোজ, মুন্সীগঞ্জ ডিস্টিক্ট পলিসি ফোরামের সভাপতি খালেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই- হাসান তুহিন, সনাক জেলা শাখার সভাপতি মো. তানভীর হাসান ও মীর নাসির উদ্দীন উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

চাঁদাবাজির অভিযোগে উত্তাল দেশ: ৭ মাসে বাজার থেকে নির্মাণ খাত

বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও ২০২৬ সালের প্রথম সাত মাসে বিভিন্ন...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা