মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের ফাল্গুনের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল
সারাদেশ

চরমোনাই মাহফিলে ৩ দিনে ১৪ মৃত্যু

সান নিউজ ডেস্ক: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের ফাল্গুনের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে । তবে মাহফিলে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১০ জন এবং আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবিতে ৪ জনের মৃত্যু ঘটেছে।

উক্ত মাহফিলের অস্থায়ী হাসপাতাল সূত্রে জানা যায়, চরমোনায়ে আগত মুসল্লিদের মধ্য থেকে ১৪ মুসল্লি মারা গেছেন। এর মধ্যে গত ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনায়ের পথে ট্রলারে রওনা দেন ৪২ মুসল্লি। রাত ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় ওই ট্রলারটি ডুবে যায়। পরে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া বিগত ৩ দিনে মাহফিলে আগত ১০ জন ষাটোর্ধ্ব মুসল্লি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য কেএম শরিয়তউল্লাহ এ সংবাদ নিশ্চিত করেন।

তিনি বলেন, জানাজা শেষে হৃদরোগে মৃত মুসল্লিদের লাশ নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:আবারও সয়াবিনের দাম বাড়ানোর ঘোষণা

এদিকে সোমবার ( ২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্য দিয়ে সমাপ্ত হয় মাহফিল।

আরও পড়ুন:ইউক্রেন কারফিউ তুলে নিয়েছে

প্রসঙ্গত, শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) বাদ জুমা বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে ৩ দিনব্যাপী আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়েছিল।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা