সারাদেশ

বোয়ালমারীতে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাদ্রাসার এক শিক্ষার্থীর (৯) শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর দাদা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে থানার উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ আক্কাস আলী শেখ বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিবার মামলা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে মুদি ব্যবসায়ী রামকৃষ্ণর (৬০) দোকানে রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ময়েনদিয়া হাফসা (রা.) মহিলা মাদ্রাসার এক শিক্ষার্থী (৯) খাবার কিনতে গেলে রামকৃষ্ণ শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পিছনে নিয়ে শ্লীলতাহানি করেন। শিশুটি মাদ্রাসায় ফিরে বিষয়টি মাদ্রাসার মুহতামিম মাওলানা জমির উদ্দিনকে জানালে ঘটনাটি জানাজানি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। খবর পেয়ে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রামকৃষ্ণকে আটক করেন। ডহরনগর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা