সারাদেশ

শিবচ‌রে পুকু‌রে বিষ প্রয়োগের অ‌ভি‌যোগ

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপু‌রের শিবচ‌রের কা‌দিরপু‌রে এক‌টি পুকু‌রের মাছ ম‌রে ভে‌সে উঠ‌ছে। রা‌তের আধা‌রে পুকু‌রে বিষ প্রয়োগ করা হ‌য়ে‌ছে ব‌লে ভুক্ত‌ভোগী অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকা‌লে কা‌দিরপুর ইউ‌নিয়‌নের তা‌হের ফ‌কি‌রের কা‌ন্দি গ্রা‌মের খা‌লেক শ‌নির পুকুর‌টি‌তে সিলভার কার্প, সৌল, সরপু‌টি, রুই, কাতলসহ প্রায় ১০ প্রকার মাছ ম‌রে ভে‌সে উঠে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) খুব সকা‌লে খা‌লেক শ‌নির পুকু‌রে মৃত ও অর্ধ মৃত মাছ ভে‌সে উঠ‌তে দে‌খে এলাকাবাসী। প‌রে ভ‌ক্ত‌ভোগী খা‌লেক শ‌নিকে খবর দেয় এলাকাবাসী। ভে‌সে ওঠা কিছু মাছ ফু‌লে ভে‌সে ও‌ঠে‌ছে। কে বা কারা ওই পুকু‌রে বিষ বা কিটনাশক জাতীয় পদার্থ ছি‌টি‌য়ে‌ছে ব‌লে এলাকাবাসীর ধারণা। পুকুর‌টি‌তে সিলভার কার্প, সৌল, সরপু‌টি, রুই, কাতলসহ প্রায় ৪ লক্ষ টাকার মাছ ছিল।

ভুক্ত‌ভোগী খা‌লেক শ‌নি জানান, সকা‌লে প্রতি‌বেশীরা আমা‌কে খবর দি‌লে আ‌মি পুকুর পা‌ড়ে এ‌সে দে‌খি মাছ ম‌রে ম‌রে ভে‌সে উঠ‌ছে। পুকুর‌টি‌তে প্রায় ৪ লক্ষ টাকার মাছ ছিল। রা‌তের আধা‌রে কে বা কারা আমার এই পুকু‌রে বিষ জাতীয় কিছু ছি‌টি‌য়ে‌ছে।

আরও পড়ুন: দেশ উন্নত হচ্ছে, মানুষ সাবলম্বী হচ্ছে

শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ মিরাজ হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়। এঘটনায় ক্ষ‌তিগ্রস্ত কেউ এখনও থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌নি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা