সারাদেশ

বোয়ালমারীতে কলেজছাত্রীর আত্মহত্যা 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমঘটিত ব্যাপারে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ওই ছাত্রীর নাম সামান্তা ইসলাম জ্যোতি (১৭)। তিনি ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী।

জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের মুদি ব্যবসায়ী সাহেব আলী তার স্ত্রীকে নিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে বেড়াতে যান। এ সময় বাড়িতে ছিল তার কলেজ পড়ুয়া মেয়ে সামান্তা ইসলাম এবং এসএসসি পরীক্ষার্থী ছেলে সিয়াম। বিকেল চারটার দিকে সামান্তা নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। প্রেমঘটিত ব্যাপারে এই আত্মহত্যা বলে জানা গেছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। পারিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা