সারাদেশ

নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় স্বামী সিরি দীপক চন্দ্র (৩০) ও স্ত্রী ঝুমকা রানীকে (২৫) ছুরিকাঘাত করেছে এক যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহত ঝুমকা রানী ঢাকা বলেন, একটি ছেলে প্রায়ই আমাকে ইভটিজিং করত। বিভিন্ন আকার ইঙ্গিতে খারাপ কথা বলত। পরে আজ সকালে সে আমাকে ইভটিজিং করলে আমার স্বামীকে জানাই। আমার স্বামী এসে তাকে জিজ্ঞাসা করলে সে আমাদের দুই জনকেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমাদের দুজনকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে।

তিনি আরও বলেন, আমাদের দুই জনকেই পিঠের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়। ওই যুবকের চেহারা চিনলেও তার নাম জানি না। তার সঙ্গে আরও একটি ছেলে ছিল। সেও আমাদের মারধরট করেন।

আরও পড়ুন: আইআইফা মাতাবেন সালমান ও রিতেশ

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত হয়ে দুজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে।সেখানে তাদের দুই জনের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা