সারাদেশ

মুন্সীগঞ্জে আবাদি জমির উপর ড্রেজারের পাইপ লাইন 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকায় আবাদি ফসল নষ্ট করে দুই কিলোমিটার জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ লাইন টানা হয়েছে। অভিযোগ উঠেছে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন এবং তার ছেলে ইসহাক জোর খাটিয়ে এ দীর্ঘ পাইপ লাইন টেনেছেন আবাদি জমি উপর দিয়ে। এতে ফসল ও শীতকালীন সবজির নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক।

সরেজমিন দেখা গেছে, ধলেশ্বরী নদী থেকে যোগনীঘাট এলাকার আবাদি কুমড়া, ধনিয়াপাতা, আলু, মূলা,সরিষা, পেয়াঁজসহ শীতকালীন সবজির জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ লাইন বসানো হয়েছে। দৈর্ঘ্যে দুই কিলোমিটার পাইপ লাইন থেকে বালু পড়ে এসব ফসলি জমির অন্তত ৬ থেকে ৭ টি স্থানের ফসল বালুতে ঢেকে আছে। পাইপের নিচে চাপা পড়েও ফসলের ক্ষতি হচ্ছে। জমিতে পাইপ থাকায় ট্রাক্টর দিয়ে সম্পূর্ণ জমির এক পাশ চাষ করা হয়েছে। অন্যপাশে চাষ দেয়া যাচ্ছে না।

স্থানীয় আলু চাষী সাইফুল ইসলাম বলেন, আমার আলুর জমির উপর দিয়ে কাউন্সিলর আওলাদ ও তার ছেলে জোর করে ড্রেজারের পাইপের লাইন নিয়েছে। লাইন টানার সময় আলুর ক্ষেতে নষ্ট করেছে। এখন পাইপ থেকে বালু পরেও আলুর গাছ তলিয়ে গেছে। আমার আলু খেতের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে আলু খেত ক্ষতিগ্রস্ত হয়েছিলো। এখন একজন জনপ্রতিনিধি হয়ে এসব কাজ কিভাবে করে? আমি এর সঠিক বিচার চাই।

আব্দুল মতিন নামে কৃষক জানান, তিনি জমিতে কুমড়ার চাষ করেছিলেন। গাছ মরে গেছে। জমিতে বর্ষা কালীন সবজির আগাম চাষ করবো। পাইপের কারণে ট্রাক্টর দিয়ে চাষ দিতে পারছি না।

আর পড়ুন: ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে ২ বোনের মৃত্যু

মনির হোসেন নামে এক টমেটো চাষি বলেন, এখন আমাদের সবজি আবাদের সবচেয়ে ভালো সময়। অথচ এখন আবাদি জমির উপর দিয়ে আওলাদ ও তার ছেলে জোর করে ড্রেজারের পাইপ বসিয়েছে। আমরা না করেছিলাম। উল্টো আমাদের হুমকি দেয়।

নাম প্রকাশ না করার শর্তে আরো কয়েকজন ভুক্তভোগী কৃষক জানান, আওলাদ কাউন্সিলর স্থানীয় আওয়ামী লীগ নেতা। তারা অনেক প্রভাবশালী। তার ছেলে ইসহাকের সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা জোর করে আমাদের জমির উপর দিয়ে ড্রজারের পাইপের লাইন নিয়ে ফসল নষ্ট করেছে।

আরও পড়ুন: মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ ডলার

অভিযোগের বিষয়ে কাউন্সিলর আওলাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই। অভিযোগ থাকলে তিনি জানতে পারতেন। জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ায় কারো অসুবিধা হয়নি। কারো ফসলের ক্ষতি হয়নি। কয়েকটি জমিতে ড্রেজারের পাইপ থেকে বালু পড়েছিল। সেগুলো তুলে নেওয়া হচ্ছে। ড্রেজারের পাইপ কয়েক দিনের মধ্যে খুলে নেওয়া হবে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিব সরকার জানান, বিষয়টি জানতে পেরে কাউন্সিলরকে পাইপ অপসারণ করতে বলা হয়েছে। তার মাধ্যমে কোন কৃষকের ক্ষতি হয়ে থাকলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা