সারাদেশ

স্বামীকে মারধর করে স্ত্রীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ): নরসিংদীর ঘোড়াশালে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এক গৃহবধূ (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রাজিব হোসেন (২৭) ও রিফাত হোসেন জাফর (২৪) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) তাদেরকে ভৈরব রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ঘোড়াশাল রেলওয়ে ফাঁড়ি পুলিশ। এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশনের পাশে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার রাজিব ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে ও রিফাত চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী গৃহবধূ নরসিংদীর পলাশে একটি কারখানায় চাকরি করেন। তার স্বামী থাকেন চট্টগ্রামে। ঘটনার দিন শনিবার রাতে ঘোড়াশাল রেলস্টেশনে তারা ঘুরতে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, শনিবার রাতে ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এ সময় রেলপথ দিয়ে স্বামীকে নিয়ে হাঁটার সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পতিকে আটক করে পরিচয় জানতে চায়। একপর্যায়ে রেলস্টেশনের পাশে একটি নির্জন স্থানে নিয়ে স্বামীকে মারধর করে আটক করে রাখে গ্রেফতারকৃতরা। এরপর তার স্ত্রীকে গণধর্ষণ করে তারা। ঘটনার পর ভিকটিমের স্বামী ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে রেলওয়ে পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। এ সময় অন্য তিন বখাটে পালিয়ে যায়।

আরও পড়ুন: জায়েদ মামলা করুক, আমি লড়তে প্রস্তুত

অন্যদিকে, ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, ধর্ষণের শিকার গৃহবধূ মামলা করেছেন। রোববার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা