সারাদেশ

বোয়ালমারীতে ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের বিরুদ্ধে বিক্ষোভ করেছে উপজেলার অবৈধ মাটিখেকোরা। সম্প্রতি কৃষি জমি কেটে পুকুর খনন করায় বেশ কয়েকটি স্থানে ইউএনও কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার প্রতিবাদে উপজেলার এক শ্রেণির মাটিখেকোরা এই বিক্ষোভ করেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে বিক্ষোভকারীরা উপজেলার প্রধান ফটকে দাঁড়িয়ে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। বোয়ালমারী পৌরসভার জনৈক কাউন্সিলর এবং শেখর ইউনিয়ন আওয়ামী লীগের এক সাবেক সভাপতি এই বিক্ষোভের ইন্ধনদাতা বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমি কেটে পুকুর খনন করার অপরাধে সম্প্রতি ইউএনও মো. রেজাউল করিম বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে বালুবহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিভিন্ন ধারায় বিভিন্ন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। সেই সাথে অবৈধ কাজে ব্যবহৃত জব্দকৃত ট্রলি এবং ভেকু বিনষ্ট করা হয়।

এসব ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা একটি পক্ষের ইন্ধনে ঐক্যবদ্ধ হয়ে প্রথমে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। পরে বিক্ষুব্ধরা উপজেলা পরিষদের প্রধান ফটক আটকে ইউএনও-র বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর শ্লোগান দেয়।

আরও পড়ুন: সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া স্থাপনা নয়

বিক্ষোভকারীদের অধিকাংশই কৃষি জমির মাটি কেটে পুকুর খননকাজে অংশ নেয়া ভেকুর চালক, মাটি টানার কাজে ব্যবহৃত অবৈধ ট্রলির (খেক্কোর) চালক, হেলপার, ড্রেজার মালিক, ইটের ভাটায় মাটি বিক্রয়কারী এবং নদী খননের সরকারি মাটি অবৈধভাবে বিক্রয়কারীরা।

এ বিক্ষোভে বোয়ালমারী পৌরসভার জনৈক কাউন্সিলর এবং শেখর ইউনিয়ন আওয়ামী লীগের এক সাবেক সভাপতির ইন্ধন রয়েছে বলে গুঞ্জন রয়েছে। পরে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা