সারাদেশ

‘ফিল্মি স্টাইলে’ চাঁদাবাজি, গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলির ঘটনায় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকার বংশাল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার গঙ্গাবর গ্রামের মমিনুল হকের ছেলে জুবায়ের হোসেন (২৮), দোয়ালিয়া গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে ফরহাদ ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাসেল।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তিন আসামি গত ১ ফেব্রুয়ারি মো. রহমত উল্যাহ নামক এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা চাঁদাদাবি করে। এরপর চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে ওই ব্যক্তিকে গুলি করে জখম করে আত্মগোপনে চলে যায়।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ঢাকার বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামি জোবায়েরের স্বীকারোক্তিতে তার বসতঘরের সিলিংয়ের উপর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা