সারাদেশ

আলফাডাঙ্গায় প্রেমঘটিত বিরোধের জের: শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমঘটিত বিরোধের জেরে মো. শাহেদ শেখ (১৭) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করায় থানায় মামলা হয়েছে। রোববার রাতে শাহেদ শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত শাহেদ উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে ও আলফাডাঙ্গার অনির্বাণ প্রি—ক্যাডেট এন্ড হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সোমবার এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে ফরিদপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বোয়ালমারীতে ঔষধ বিক্রয় প্রতিনিধি নিখোঁজ

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সরেজমিন ঘুরে জানা যায়, টগরবন্দ ইউনিয়নের ওই এলাকার জসীম শেখের স্কুল পড়ুয়া মেয়ের সাথে শাহেদের প্রেমের সম্পর্ক আছে এমন সন্দেহে ওই ছাত্রীর চাচাতো ভাই লাদেন শেখ বিষয়টি নিয়ে শাহেদকে জিজ্ঞাসাবাদ করে এবং কথা—কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে রোববার দুপুরের দিকে লাদেন শেখ প্রতিশোধ নিতে ইব্রাহিমসহ আরও কয়েকজন শাহেদের বাড়ির সামনে শাহেদের ওপর বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় শাহেদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: বিপদের দিনে প্রদীপের পাশে নেই স্ত্রী

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে শাহেদের মৃত্যু হয়।

এ ঘটনায় শাহেদের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত লাদেন শেখ ও ইব্রাহিম শেখকে গ্রেফতার করেন।

আরও পড়ুন: নারীর সঙ্গে নগ্ন অবস্থায় চ্যাট, বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার

আলফাডাঙ্গা থানা ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা