সারাদেশ

সেনবাগে পুলিশ-বিজিবির ওপর হামলার অভিযোগে আটক ২

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন পরিষদ (ইউপি নির্বাচনে) ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ-বিজিবির ওপর হামলার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে নবীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এসফাকুল হক মান্না দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

আটককৃতরা হলো উপজেলার নবীপুর ইউপির বড়চাবিগাঁও গ্রামের ওজি উল্যার ছেলে জহির উদ্দিন (৩০) ও একই গ্রামের আবদুর গফুরের ছেলে শাখাওয়াত হোসেন (২৮)।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ৩টার দিকে নবীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এসফাকুল হক মান্না দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে ৫ রাউন্ড গুলি ছুঁড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে একদল সন্ত্রাসী ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় কর্তব্যরত পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিপদের দিনে প্রদীপের পাশে নেই স্ত্রী

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী জানান, দুই ব্যক্তিকে আটক করা হয়েছে সত্য। আসামিদের এখনো থানায় নিয়ে আসা হয়নি। তাদেরকে থানায় নিয়ে আসলে আটক করার কারণ জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা