সারাদেশ

কোম্পানীগঞ্জে অজ্ঞাত কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত এক কিশোরের (১৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোববার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সমাজের এক নারী ধান ক্ষেতে গরুর গোবর টোকাতে যায়। এ সময় ওই নারী মুখে কস টেপ পেঁছানো, হাত-পা বাঁধা এক কিশোরের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। তবে উপস্থিত স্থানীয় এলাকাবাসী এখন পর্যন্ত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি।

আরও পড়ুন: চাটখিলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

স্থানীয় বাসিন্দা মো. শিপন ও বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে কে বা কাহারা রোববার দিবাগত গভীর রাতে এ কিশোরকে অন্য কোন জায়গায় হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়। নিহত যুবকের মরদেহের কাছ থেকে একটি মাক্স, ১টি পেঁয়াজ, ১ জোড়া হাত মোজা, একটি ম্যাচ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা