রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি: সংগৃহীত)
সারাদেশ

রামেকে করোনা ইউনিটে চার জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার হিসাব অনুযায়ী শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৬৩ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩৬ জন আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২২ জন। আর করোনা এখনও ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছেন পাঁচজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন আরও ৯ জন রোগী।

আরও পড়ুন: ২১৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

তিনি আরও বলেন, করোনা উপসর্গ নিয়ে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন করতে বলা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা