ছবি-সংগৃহিত
সারাদেশ

সন্ধ্যার পর বন্ধ থাকবে দোকানপাট

রাজশাহী প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের বৃদ্ধি পাওয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহীতে সন্ধ্যার পর দোকাপাট ও কমিউনিটি সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে মাইকিং করে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) থেকে তা কার্যকর হচ্ছে।

জেলা প্রশাসক আব্দুল জলিল জানিয়েছেন, এ বিষয়ে শনিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সংক্রমণের হারের কারণে রাজশাহী জেলা দেশের মধ্যে রেড জোনে রয়েছে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করতে জেলার করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রাজশাহী জেলা প্রশাসক জানান, রাজশাহী জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কারও একার পক্ষে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই মুহূর্তে জনগণের মধ্যে জনসচেতনা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ।শনিবার থেকে সন্ধ্যার পর থেকে বিশেষ করে ৮টার পর দোকানপাট, বিপণিবিতান, শপিংমল ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা