ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার ফতুল্লায় আমানউল্লাহ আমান নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আমান ঠাকুরগাঁও জেলার জৈবন নেসার পুত্র। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।

ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকাতে আবদুল আউয়ালের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

স্থানীয়রা ও পুলিশ জানায়, পাকাপুলে এক ফার্মেসিতে রক্তাক্ত অবস্থায় আমানকে পাওয়া যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

ঢামেক হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার আগেই আমান মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে সেটা জানার চেষ্টা চলছে।

সাননিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা