ফাইল ফটো
জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢামেকে তিনজন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পৃথক ঘটনায় তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে পৃথক সময়ে ঘটনাগুলো ঘটে। ভুক্তভোগীরা হলেন- গুলিস্তানে মো. সোহাগ (৩৪), পোস্তগোলায় শাহনেওয়াজ (৫৫) ও মতিঝিলে মো. আশিকুর রহমান (৫৫)।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, অচেতন ওই তিনজনকে ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুলিস্তান থেকে উদ্ধার হওয়া সোহাগের ভাই সোহান জানিয়েছেন, সোহাগ কাওরানবাজার একটি হার্ডওয়ারের দোকানে চাকরি করেন। মিরপুর ও বনানী এলাকা থেকে টাকা-পয়সা কালেকশন করে ফেরার পথে গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে শাহবাগ থানার এসআই মমিন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার কাছ থেকে ৪৪ হাজার টাকা ছিল, তা পাওয়া যায়নি।

এদিকে মো. রানা জানান, তার শ্বশুর শাহনেওয়াজ ফকিরাপুলের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। উত্তর বাড্ডায় তার বাসা। তিনি অফিসের কাজে রাইদা পরিবহনে যাচ্ছিলেন পোস্তগোলায় এলাকায়। ওই গাড়িতে তিনি চকলেট খেয়েছিলেন, পরে অচেতন হয়ে পরেন। তিনি বলেন, তার কাছে থাকা ১০ হাজার টাকা পাওয়া যায়নি। সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

অপর দিকে, আশিকুর রহমানের ছেলে অদিব জানিয়েছেন, তার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের সিনিয়র টেকনোলজিস্ট অফিস শেষে মতিঝিল থেকে ঢাকা পরিবহন বাস যোগে মিরপুরে বাসায় যাওয়ার সময় বাসে হালুয়া খেয়ে ছিলেন। পরে অচেতন হয়ে পড়েন। তার কাছে থাকা ৩০ হাজার টাকা খোয়া যায়। পরে ওই বাসে অচেতন হয়ে পড়ে থাকলে তার কাছে থাকা মোবাইল ফোনে আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা