ছবি: সংগৃহীত
সারাদেশ

রোজগারের জন্য স্কুল ছেড়েছে শিশু হাসিবুল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): যে বয়সে একটা শিশুর খেলাধুলা আর লেখাপড়া করার কথা, সে বয়সে নিজের অন্ন সংস্থানের দায়িত্ব নিজেরই কাঁধে। হাসি উচ্ছ্বলতায় মেতে থাকার পরিবর্তে নিজের দুবেলা দুমুঠো খাবার নিয়ে দুশ্চিন্তা। সমাজের আর দশটা শিশুর শৈশবের সীমাহীন বায়না মেটানোর ভার যখন বাবা-মায়ের ওপর, তখন নিজের খাবার সংগ্রহের জন্য সকাল-সন্ধ্যা হাড়ভাঙা পরিশ্রম। এ নিষ্ঠুর নিয়তি মেনে নিয়েছে বারো বছর বয়সী অনাথ, নিরাশ্রয় হাসিবুল। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। বাবা যে কবে মারা গেছেন তাও ঠিক মনে নেই। হাসিবুল শুধু জানে যে সে কোলে থাকতে বাবা বাবা মারা গেছেন।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে হাসিবুলের সাথে দেখা হয় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে। লাঠির সাথে লাল-সাদা রংয়ের হাওয়াই মিঠে লাগিয়ে এদিক ওদিক ঘুরছে। লক্ষ্য তার চেয়েও ছোট কিংবা তার মতো ছোট শিশুদের কাছে হাওয়াই মিঠে বিক্রি করা।

হাসিবুল জানায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে সে ২য় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। এরপর তাকে ফরিদপুর মুসলিম মিশনের এতিমখানায় রেখে এসে মা আবার বিয়ে করে। কিন্তু এতিমখানায় তার মন না টেকায় সেখান থেকে কিছুদিন পরে গ্রামে চলে আসে। ছোটবেলা বাবাকে হারিয়ে মাকে অবলম্বন করে বেঁচে থাকার সুযোগটাও হাতছাড়া হয়ে গেছে ইতোমধ্যে মায়ের অন্যত্র বিয়েতে। উপায়ন্তর না থাকায় শেষ পর্যন্ত হাসিবুল বেছে নেয় বেঁচে থাকার তাগিদে নির্মম বাস্তবতার পথ। একই উপজেলার পার্শ্ববর্তী ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের আব্দুল গফফার শেখ হাওয়াই মিঠের কারিগর। হাসিবুল স্বজনদের হাত ধরে গফফার শেখের বাড়িতে আসে জীবিকার খোঁজে। এরপর থেকে গফফার শেখ হাওয়াই মিঠে তৈরি করে আর হাসিব উপজেলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বিক্রি করে। হাসিবুল আরো জানায়, মালিক গফফার শেখ তাকে খাওয়া দাওয়া, থাকা বাদে মাসিক ১ হাজার ৫০০ টাকা দেন। হাসিব প্রতিদিন ৫০০-৬০০ টাকার হাওয়াই মিঠে সে বিক্রি করে।

বারো বছর বয়সী অনাথ, নিরাশ্রয় হাসিবুল জানে না তার অনাগত ভবিষ্যতের কথা। জানতেও চায় না।

সাননিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা