ছবি: সংগৃহীত
সারাদেশ

সিরাজগঞ্জে সড়কে দুজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। হাটিকুমরুল বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দত্তকুশায় শনিবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে এবং সকাল সোয়া সাতটার দিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কে থানার নাইমুড়ি রুয়াপাড়ায় দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুরের গাড়ীশাপাড়া গ্রামের মো. মজিবর রহমানের মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫) এবং রায়গঞ্জের ধামাইনগর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মকবুল হোসেন (৫০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান এনজিও কর্মী মাহমুদা।

অপরদিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কেবিনে থাকা মকবুল হোসেন নামে এক ব্যক্তির গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলেলে হাসপাতালে সে মারা যায়। ট্রাক চালকের সহকারী মকবুল হোসেনে মরদেহ হাসপাল মর্গে রয়েছে।

সাননিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা