সারাদেশ
প্রশ্নফাঁস চক্রে সাথে জড়িতের অভিযোগে গ্রেফতার 

সেই ভাইস চেয়ারম্যানকে আ’লীগ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া): সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও উত্তর সরবরাহ চক্রে সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়ার সেই নারী ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপাকে জেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েল। দুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

আরও পড়ুন: প্রশ্নফাঁসে জড়িত উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আল রাজি জুয়েল বলেন, ‘আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও উত্তর সরবরাহের সঙ্গে রুপার জড়িত থাকার বিষয়টি জানতে পারি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এ ধরনের কাজে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি দেয়া হলো।’

প্রসঙ্গত, গত শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর তিনটি এলাকায় অভিযান চালিয়ে নারী ভাইস চেয়ারম্যান রুপাসহ ১০ জন আটক করে পুলিশের গোয়েন্দার শাখা। বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হাসান জানান, শনিবার সন্ধ্যায় রুপাসহ ১০ জনের নামে মামলা করেছে পুলিশ। মামলায় সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা