সারাদেশ

রংপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার ৪ নিহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে মহানগরীর নবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের জরুরি বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে তিনজন নিহত হয়েছেন।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি বাস ওই এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে আরও একজন মারা যান।

মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা