ছবি : সংগৃহীত
সারাদেশ

শীতে কাঁপছে দিনাজপুরবাসী

দিনাজপুর প্রতিনিধি: উত্তরাঞ্চলে আবার জেঁকে বসেছে শীত। দিনাজপুর মাঘের শুরুতেই শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। দিনাজপুর ছাড়াও পঞ্চগড়, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ছয়টায় জেলায় সর্ব‌নিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেল‌সিয়াস রেকর্ড হ‌য়ে‌ছে। এসময় বাতা‌সে আর্দ্রতা ৯৯ শতাংশ ও গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার ছিল।

জেলার চিরিরবন্দর উপলোর বড় গ্রামের ইট ভাটার শ্রমিক আব্দুর রহমান বলেন, দুই দিন ধরি ভাটায় যাইনি। শীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে বাসায় বসে আছি। এই ঠান্ডায় হাত-পা কোকড়া নাগি যাছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ (বুধবার) সকাল ছয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের প্রকোপ কয়েক দিন অব্যাহত থাকবে। তবে অতিরিক্ত কুয়াশা ও উত্তর-পশ্চিম অঞ্চল থেকে আসা হিমালয়ের শীতল বায়ু প্রবাহের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। জানুয়ারির শেষ সপ্তাহে দিনাজপুরে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা