সারাদেশ

স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

নিজস্ব প্রতিনিধি: রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামে মো. রুবেল সরদারের হাতে খুন হয়েছে তার স্ত্রী লিপি বেগম (২৯)। আজ বুধবার (১৯ জানুয়ারি) সকালে রুবেল সরদার নিজ ঘরে হাসুয়া দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেছে বলে জানা গেছে। রুবেল একই গ্রামের ওকুল সরদারের ছেলে।
রুবেল মাদকাসক্ত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়রা রুবেল সরদারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশ হত্যকারী সন্দেহে রুবেলকে আটক দেখিয়েছেন।

স্থানীয়রা বলেন, সকালে রুবেল তার স্ত্রীকে সাজিয়ে নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ঘোরা শেষ করে নিজ ঘরে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেছে। তিনি মাঝে মাঝে পাগলামী করতো বলে স্থানীয়রা জানান।

মাছপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মোন্তাজ উদ্দীন খান বলেন, এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেব পরিচিত ছিলো রুবেল। সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ পরে সে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। রুবেলের তিনটি সন্তান রয়েছে। লিপির বাবার বাড়ী একই উপজেলার সাজুরিয়া গ্রামে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুদুর রহমান বলেন, পারিবারিক অশান্তির কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রথমে সে মাছের ব্যবসা করতো। তাকে মাদকাসক্ত বলা কঠিন। তবে রুবেলের বিরুদ্ধে গাজা সেবনের অভিযোগ রয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা