সারাদেশ

মধুখালিতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালিতে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে থানায় মামলা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজন শেখ (২৯)। তিনি মধুখালি পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর ৬ নং ওয়ার্ডের আবুল হাশেম শেখের ছেলে। গ্রেফতারকৃত রাজনকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মধুখালি থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ ফারুক শেখসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ মোঃ রাজন শেখকে (২৯) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন বাদী হয়ে দুই জনকে আসামী করে মামলা করেছেন। গ্রেফতারকৃত রাজন শেখকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি বাসন্তী রানীকে (৪৫) গ্রেফতারের চেষ্টা চলছে। বাসন্তী রানী একাধিক মামলার আসামী বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা