সারাদেশ

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রদলের নব ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে অর্থের বিনিময়ে আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগ এনে এ কমিটি বাতিলের দাবিতে উপজেলার কবিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে তারা।

জানা গেছে, সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান হারুন, যুগ্ম-সম্পাদক মিনহাজুল ইসলাম নেহাল ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরহাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির পদত্যাগকারী যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান হারুন অভিযোগ করে বলেন, গত ১৪ জানুয়ারি ২১ সদস্য বিশিষ্ট কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ওই কমিটিতে আহ্বায়ক করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মহসিন রিয়াজকে। মো. আকরাম হোসেন নামে এক প্রবাসীকে সদস্য করা হয়েছে। বাশার রানা স্বপন নামে একজনকে ভুয়া সদস্য করা হয়েছে। সৈয়দ রেজাউল করিম সোহান ও জাফর উদ্দিন জুয়েল নামে দু’জন ছাত্রদল নেতার নাম কমিটিতে দু’বার এসেছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির কতিপয় নেতা ও জেলা ছাত্রদলের কয়েকজন নেতার যোগসাজশে টাকার বিনিময়ে তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের মতামতকে উপক্ষো করে এ কমিটি ঘোষণা করা হয়। এই পকেট কমিটির অধীনে রাজনীতি করা সম্ভব নয় বিধায় কমিটির সদস্য সচিব মো. ইয়াছিন ফরহাদসহ ১৫ জন ছাত্রদল নেতা কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে গত শনিবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন।

মিজানুর রহমান হারুন জানান, পদত্যাগকৃতদের মধ্যে রয়েছে উপজেলা ছাত্রদলের ৯জন আহ্বায়ক, সদস্য সচিব মো.ইয়াছিন ফরহাদ ও ৫জন সদস্য রয়েছেন।

এ বিষয়ে জানতে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি। পরে এ বিষয়ে কথা বলব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা