সারাদেশ

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকরা মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেই সাথে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মুন্নাফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিস) জন রানা মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ মাস আগে মোবাইল ফোনে আব্দুল মুন্নাফের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী মাদরাসা ছাত্রীর। এরপর থেকেই আব্দুল মুন্নাফ ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন। ওই ছাত্রী প্রস্তাবে রাজি হচ্ছিল না।

দুই দিন আগে ওই ছাত্রী মাদরাসায় যাওয়ার সময় তাকে অপহরণ করে আব্দুল মুন্নাফ। পরে মেয়েটির পরিবারের সদস্যরা দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

পরে র‌্যাব সদস্যরা মঙ্গলবার ভোরে সলঙ্গা নলকা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মুন্নাফকে গ্রেফতার করে। আসামিকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা