প্রতীকী ছবি
সারাদেশ

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, গ্রেফতার ২

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে কলাবাগানে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম (৪০) ও মনির আকন্দ (৪৪) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

গত শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে গন্ধক গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ও আব্দুল হাদী আকন্দের ছেলে মনির আকন্দ।

জানা যায়, জাহিদুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম করে আসছিলেন। গত বৃহস্পতিবার ওই তরুণীকে ডেকে দরবস্ত ইউনিয়নের একটি কলাবাগানে নিয়ে জাহিদুল ও তার সহযোগীরা ধর্ষণ করেন। পরে মেয়েটির কানের দুল ও গলায় থাকা সোনার গহনা ও নগদ টাকা লুট করে পালিয়ে যান তারা। এ ঘটনায় গত শুক্রবার ভিকটিম গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চীনের মধ্যস্থতা চান মোমেন

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, প্রেমের ফাঁদে ফেলে দল বেঁধে ধর্ষণের অভিযোগে ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট করে নেওয়া গহনা ও টাকা উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন...

অক্সফোর্ডের গবেষণা: বাণিজ্যিক পোলট্রি খামারে বাড়ছে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে আধুনিক বাণিজ্যিক পোলট্রি খামার...

হোয়াটসঅ্যাপের ৬ দারুণ ফিচার

হোয়াটসঅ্যাপ শুধু বার্তা আদান-প্রদান নয়, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ নানা...

শিল্পকলায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, শুরু ৯ আগস্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ৯ থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিন...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা