সারাদেশ

উলিপুর প্রেসক্লাবের আহ্বায়কের ইন্তেকাল

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান মিয়াজী মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোররাতে তার রংপুরস্থ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজেউন)। দীর্ঘদিন থেকে তিনি হার্টের রোগে ভুগছিলেন। তিনি উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ও ‘দৈনিক সংবাদ’র উপজেলা প্রতিনিধি ছিলেন।

উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট গ্রামে মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে দৈনিক দাবানল পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেছিলেন। এরপর বিভিন্ন স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও পাক্ষিক পত্রিকায় কাজ করেছেন। প্রায় ৪০ বছর থেকে সাংবাদিকতা জীবনে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি স্ত্রী ও ১ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন স্থানীয় সংসদ সদস‌্য অধ‌্যাপক এম এ ম‌তিন, উ‌লিপুর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা গোলাম হো‌সেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‌্যান আবু সাঈদ সরকারসহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠ‌নের নেতৃবৃন্দ।

উলিপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা