সারাদেশ

কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতির ৯০ বছর বয়সে বিয়ে!

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন ৯০ বছর বয়সে বিয়ে করেছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এই বিয়ে করেন তিনি। তার বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রঙ্গরস শুরু হয়েছে। তবে অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

জানা গেছে, ইসমাইল হোসেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবার সভাপতি নির্বাচিত হন। বেশ কয়েক বছর হলো তার স্ত্রী মারা গেছেন। তার পাঁচ ছেলে রয়েছে। বিয়েতে ৫০ জনের মতো বরযাত্রী উপস্থিত ছিলেন। পাত্রীর বাড়ি কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। তার বয়স ৪০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসমাইল হোসেনের ছেলে আশরাফ সিদ্দিকী। তিনি বলেন, সাত বছর আগে আমার মায়ের মৃত্যু হয়েছে। মূলত একাকিত্বের কারণেই আমরা বাবাকে বিয়ে করিয়েছি।

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, ইসমাইল সাহেবের বিয়ের বিষয়টি শুনেছি। স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব বোধ থেকে তিনি বিয়ে করতে পারেন।

এর আগে ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনায় আসেন সাবেক রেলমন্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রামের সংসদ সদস্য মুজিবুল হক। তবে ওই বিয়েটি ছিল মন্ত্রীর প্রথম বিয়ে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা