সারাদেশ
মাদারীপুরের দুধখালি ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যানের বিরুদ্ধে স্ট্যাম্পে টিপসই নেয়ার অভিযোগ

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক খানের বিরুদ্ধে এক বৃদ্ধাকে আটকে রেখে জোর করে তার টিপসই নেয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার ছেলেদের কাছে ১৫ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়েছে। ভয়ে ওই বৃদ্ধা ও তার এক ছেলে এলাকায় বসবাস করতে পারছেন না।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে মাদারীপুর শহরে একটি অফিসে সংবাদ সম্মেলন করে এসব কথা জানায় বৃদ্ধা ফেরদৌসী বেগম (৫৫)।

ভুক্তভোগী ফেরদৌসী বেগমের পাঁচ ছেলে। চার জনই প্রবাসী। সংবাদ সম্মেলনের তিনি বলেন, গত ৪ জানুয়ারি দুপুরে মধ্য হাউসদী গ্রামের কয়েকটি যুবক ফেরদৌসী বেগমকে চেয়ারম্যান ফারুক খানের কাছে নিয়ে যায়। পরে চেয়ারম্যানের একটি ঘরে আমাকে বন্দি করে রাখে। চেয়ারম্যান ফারুক খান বাড়িতে আসলে, মধ্য হাউসদী গ্রামের চান্দু খাঁনের ছেলে সাখা খাঁন (৪৫), ইদ্রিস মোল্লা ছেলে সুয়েল মোল্লা (৪৬), সিরাজ খাঁনের ছেলে মহিউদ্দিন খাঁন (৩০), বাদশা আকনের ছেলে রানা আকনকে (৩২) বলে স্ট্যাপ এনে আমার টিপসই নিতে। টিপসই দিতে রাজি না হলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও শরীরের বিভিন্ন স্থানে চর-থাপ্পার এবং কিল ঘুষি মারে। তাদের হাত থেক মুক্ত হতে অনেক কান্নাকাটি ও তাদের হাতে-পায়ে ধরি। আমার কথা না শুনে জোরপূর্বক আমার হাতের টিপসই নিয়ে নেয় চেয়ারম্যান ফারুক খান ও তার লোকজন।

ফেরদৌসী বেগম আরও বলেন, চেয়ারম্যান ফারুক খানের লোকজন আমাকে তুলে নিয়ে মারধর করে চোখ বেঁধে স্ট্যাম্পে ৬টি টিপসই নেয়। আমি এর বিচার চাই। আর ওই স্ট্যাম্প দিয়ে যেন আমার কোন ক্ষতি করতে না পারে এর জন্য প্রশাসনের সহযোগিতা চাই। এ ঘটনায় আমি মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান ফারুক খান বলেন, ওই বৃদ্ধ মহিলার ছেলেরা মানব পাচারের ব্যবসা করে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দেয়া আছে। ভুক্তভোগী ওই পরিবারগুলো আমার কাছে আসছিল বিচার দিতে। আমি তাদের আইনি সহযোগিতা নিতে বলেছি। এই ক্ষোভে ওই মহিলা আমার নামে আজেবাজে কথা বেড়াচ্ছে। যেন আমি তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করি। টিপসই বা তাকে আটকে রেখে মারধরের বিষয় সম্পূর্ণ ভিত্তিহীন।

অন্যদিকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, বৃদ্ধা কোন নারীকে আটকে রেখে টিপসই নেওয়ার ঘটনা আমরা জানি না। এ বিষয় আমাদের কাছে কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। যদি তিনি লিখিত অভিযোগ দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা