সারাদেশ

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মাইজকান্দি নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিজাম শেখ (২৮) নিহত হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মুন্নু শেখের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালানোর পেশায় নিয়োজিত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিজাম শেখ অপর একজনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বোয়ালমারী থেকে ফরিদপুর যাচ্ছিলেন। সাড়ে তিনটার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মাইজকান্দি নামক স্থানে একটি কাঠবোঝাই নসিমনের সাথে দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিজাম শেখের মৃত্যু ঘটে। মোটরসাইকেলের অপর আরোহীকে আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা নিজাম শেখ। সোমবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা