সারাদেশ

জেলার শ্রেষ্ঠ ওসি মধুখালি থানার শহিদুল ইসলাম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : পর পর তিনবার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইন চার্জ (ওসি) হলেন মধুখালির ওসি মোঃ শহিদুল ইসলাম।

আরও পড়ুন : বেনাপোলে সোনাসহ আটক ১

বুধবার (৮ নভেম্বর) ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়। গত বছরও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

জানা যায়, জেলার মধুখালি থানা অফিসার ইন চার্জ মোঃ শহিদুল ইসলামের পেশাদারিত্ব এবং সার্বিক বিষয়ের উপর বিবেচনা করে তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। ওসি মো. শহিদুল ইসলাম ২০০৮ সালের ২ সেপ্টেম্বর উপ-পুলিশ পরিদর্শক (সাব ইন্সপেক্টর) পদে শিক্ষানবিস হিসেবে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় যোগদান করেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা