সারাদেশ
নোয়াখালী পৌরসভা

টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালী পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের আবুল কালাম সুজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেবিল ল্যাম্প প্রতীকের জাহিদুর রহমান শামীম।

জাহিদুর রহমান শামীম বলেন, আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে তিনিসহ ৪জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনের মাঠে তার প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকের প্রার্থী আবুল কালাম সুজন ভোটার শূন্য হয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে পৌরসভার আইয়ুবপুর গ্রামে আবুল কালাম সুজন একই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাজুল ইসলামসহ ভোটারদের ঘরে ঘরে যান। এ সময় ভোটাররা তাদের প্রত্যাখান করলে তারা কৌশলে ভোটারদের নতুন টাকা দিয়ে প্রভাবিত করেন। এসময় ভোটারা তীব্র প্রতিবাদ করেন এবং উটপাখি প্রতীকের প্রার্থী আবুল কালাম সুজনসহ তার লোকজনকে ধাওয়া করলে তারা দ্রুত ওই এলাকা ত্যাগ করেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কাউন্সিলর প্রার্থী আবুল কালাম সুজন এবং সাবেক কাউন্সিলর তাজুল ইসলামের সাথে টাকা দিয়ে ভোট কিনায় (ক্রয়) স্থানীয় ভোটাররা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময় এক যুবক ক্যামেরায় ভিডিও করতে গেলে সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম বলেন ছবি উঠাচ্ছেন কেন?

তখন ওই যুবক বলেন, আপনারা টাকা দিয়ে ভোট কিনছেন তাই। এরপরই এক পুরুষ ভোটারকে বলতে শুনা গেছে, আপনারা কেন টাকা দিচ্ছেন, টাকা দেওয়া উচিৎ নয়! ২০০ টাকা করে কেন দিচ্ছেন? এসময় ওই ভোটারকে সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম হুমকি দিলে তিনি বলেন আমাকে হাইকোর্ট দেখাইয়েন না। পরে তারা দূত ওই স্থান ত্যাগ করতে দেখা গেছে।

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী আবুল কালাম সুজন জানান, এই ভিডিও’র কোন সত্যতা নাই। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার ভোট নষ্ট করতে চেষ্টা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা