সারাদেশ

মুন্সীগঞ্জের ৯ ইউপি সদস্যদের শপথ গ্রহণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের ১০৮ জন সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে নয়টি ইউনিয়ন পরিষদের ৮১ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ২৭ জন শপথ নেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলার আট চেয়ারম্যানকে ফুল ও ক্রেস্ট প্রধান করা হয়।

এতে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার। আর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা গাজী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেরাজ আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা এলজিআরডি কর্মকর্তা শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মু. আবুসাইদ সোহান।

আরও উপস্থিত ছিলেন, চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী রিপন পাটোয়ারী, আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহরাব হোসেন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফা, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাচ্চু শেখ, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মৃধা, মহাকালী ইউনিয়নের চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম ঢালী।

প্রসঙ্গত, গেল ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণ নির্বাচন হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা