সারাদেশ

রুপার পাশে পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি: অদম্য সেই রুপাসহ তিন বোনের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপর ২টার দিকে তিনি রুপাদের ভাড়া বাসায় এসে নগদ ২৫ হাজার টাকা ও ৫টি কম্বল তুলে দেন।

এর আগে গল্পটা অদম্য রুপার- শিরোনামে এক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের নজরে আসলে তিনি তাদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার কথা জানান।

একেএম এনামুল হক শামীম বলেন, রুপার বাবা পরেশ চন্দ্র দে আমার কাছের লোক ছিলেন। বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা, পাঁচটি শীতবস্ত্র কম্বল রুপার পরিবারকে দিলাম এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে রুপার তিন বোনের পড়াশোনার দায়িত্ব নিলাম।

তিনি বলেন, রুপাদের জমি অন্যায়ভাবে দখল করা হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলবো। রুপাদের জমি যেন তারা দ্রুত ফিরে পায়, সেটা করার জন্য গতকাল থেকেই কার্যক্রম শুরু করে দিয়েছি। ওরা গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের ঘর উপহার দিচ্ছেন। তাই রুপাদের ঘরের ব্যবস্থা করে দিব। এ পরিবারকে সহযোগিতা করা আমার দায়িত্ব।

প্রসঙ্গত, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গ্রামের মৃত পরেশ চন্দ্র দে ও মৃত ঝর্ণা রানী দের মেয়ে রুপা রানী দে। নড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। অভাব-অনটনের মধ্যেও তিনি এসএসসি-এইচএসসি পরীক্ষায় সুনামের সঙ্গে পাস করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা