ছবি-সংগৃহীত
সারাদেশ

বিএনপি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত

জেলা প্রতিনিধি : ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

তিনি বলেন, ক্ষমতার জন্য বিএনপি এখন দিশেহারা। ক্ষমতায় যাওয়ার জন্য তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। এদেশের মানুষ গণবিচ্ছিন্ন আগুন সন্ত্রাসীদের দল বিএনপিকে প্রত্যাখ্যান করছে। স্বাধীনতাবিরোধী ও রাজকারদের পুনর্বাসনকারী বিএনপি কোনো দিন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না।

আরও পড়ুন : একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি

শুক্রবার (৯ জুন) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া ও সখীপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও অসহায়দের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধরনা দেয় না। বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। জনকল্যাণই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। জনগণ শেখ হাসিনা সরকারের ওপর খুশি, সে কারণেই জনগণ বারবার আওয়ামী লীগকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে।

এনামুল হক শামীম বলেন, জনগণের ওপর আওয়ামী লীগের আস্থা শতভাগ। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মাটি ও মানুষের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তাই জনগণ আগামী নির্বাচনেও স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।

আরও পড়ুন : সংলাপের প্রয়োজন নেই

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য কাজ করে চলেছেন। অধিকাংশ রাজনীতিবিদ পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন। আর জননেত্রী শেখ হাসিনার ভাবনা আগামী প্রজন্মকে নিয়ে। তাই আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন তিনি। যে স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সব কিছু হবে। সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। সরকার ও সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতোমধ্যে বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে।

এর আগে সকালে উপমন্ত্রী এনামুল হক শামীম নড়িয়ার পন্ডিতসার টিএম গিয়াসউদ্দিন মহাবিদ্যালয়ের বিজয়-৭১ ভবনের নতুন ভবন উদ্বোধন ও পানিসম্পদ উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে পন্ডিতসার টিএম গিয়াসউদ্দিন মহাবিদ্যালয়ের মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মাঝে এক লাখ টাকা বিতরণ করেন।

আরও পড়ুন : সিরাজুল আলম খান আর নেই

পরে বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সখিপুরের ২০৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে আইপ্যাড বিতরণ ও অসহায় ৩৬টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা বিতরণ করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা