ছবি-সংগৃহীত
সারাদেশ

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের লোহা চুরি, আটক ৪

জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে ব্যবহৃত লোহা ও যন্ত্রাংশ চুরির অভিযোগে ৪ যুবক আটক করেছেন সেনা সদস্যরা।

আরও পড়ুন : চুরি করতে না পেরে গরুকে হত্যা

বৃহস্পতিবার (৮ জুন) গভীর রাতে প্রকল্প এলাকার অভ্যন্তরে চুরির সময় কর্তব্যরত সেনা সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের শিপন প্রামানিকের ছেলে তামিম ইসলাম (১৮), মৃত সেন্টু প্রামানিকের ছেলে রায়হান (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮) ও চর রূপপুর বিশ্বাস পাড়ার লিটন প্রামানিকের ছেলে সাকিব প্রামানিক (১৮)।

আরও পড়ুন : অস্ত্রসহ ১৬ স্কুলছাত্র আটক

পুলিশ জানায়, লোহা চুরির উদ্দেশ্যে ৭-৮ জন যুবক নদীপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা লোহা চুরির সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা চার যুবককে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে শুক্রবার (৮ জুন) তাদের রূপপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রায়হান পারভেজ জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগেও এই যুবকরা চুরির ঘটনায় যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা