সারাদেশ

যেভাবে উদ্ধার হলো ৪ যুবক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ‘দিক হারিয়ে ফেলা’ চার যুবককে দীর্ঘ ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে বিমানবাহিনীর সদস্যরা।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ বাংলাদেশ বিমানবাহিনীর শেখ হাসিনা ঘাঁটির রাডার বিভাগের গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুন।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- কক্সবাজার শহরের ঘোনার পাড়ার মুকুল পালের ছেলে অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের ছৈযদ আলমের ছেলে সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার বশির আহমদের ছেলে সাবিউল বশর মিজবাহ (২৬) ও একই এলাকার আবীর শাহ।

গ্রুপ ক্যাপ্টেন মামুন বলেন, শনিবার বিকালে ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ৪ যুবক দিক হারিয়ে ফেলেছে। পরে তথ্য পেয়ে বিমান বাহিনীর উদ্ধার দলের সংশ্লিষ্টরা ওই যুবকদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে।

তিনি আরও জানান, মোবাইল ট্রাকিং করে দিকভ্রান্ত যুবকদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে উদ্ধার হওয়া যুবকদের অভিভাবকদের কাছে হস্তান্তরের জন্য পুলিশকে দায়িত্ব দেয়া করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা