সারাদেশ

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসচাপায় শাহারুল আলম ইরান (৩০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত ও ১৫ বাসযাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইরান গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নূর জালাল মজুমদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ শহর থেকে মটর সাইকেলে করে সদর উপজেলার সুলতান শাহী গ্রামে ফিরছিলেন ইরান ও তার এক আত্মীয়। ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মটর সাইকেলটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মটর সাইকেল ও বাসের ১৬যাত্রী আহত হয়।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহারুল আলম ইরান মারা যায়। অন্য আহত ৯জন গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা