সারাদেশ

সিলেটে ছাত্রলীগ নেতা হত্যায় আসামি আজলা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের এমসি কলেজ ছাত্রলীগ নেতা তানিম খান হত্যা মামলার অন্যতম আসামি সাদিকু রহমান আজলাকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

আজলা সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার টিলাগড় এলাকার মৃত সাজ্জাদুর রহমানের ছেলে ও সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ভাতিজা।

র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, শনিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিলাগড়ের ভাটাটিকর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি গুলি ভর্তি রিভলবার ও একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাহপরাণ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিকেলের দিকে সান নিউজকে এএসপি ওবাইন নিশ্চিত করেন।

শাহপরাণ থানায় ২০১৮ সালের ১০ জানুয়ারি দায়েরকৃত একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজলা।

জানা যায়, আধিপত্য বিস্তারের জের ধরে টিলাগড় পয়েন্টে ২০১৮ সালের ৭ জানুয়ারি এমসি কলেজ ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা তানিম খান নিহত হন।

এ ঘটনায় ১০ জানুয়ারি শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন তানিমের সহপাঠী দেলোয়ার হোসেন। মামলায় সাদিকুর রহমান আজলাসহ মোট ২৯ জনকে আসামী করা হয়।

হত্যাকান্ডের পর থেকেই আজলা পলাতক ছিলো।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা