সারাদেশ

কেশবপুরে ভাসুরের নির্যাতনের শিকার গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর : যশোরের কেশবপুরের সাতবাড়িয়া গ্রামে ভাসুর কর্তৃক ছোট ভাইয়ের স্ত্রী নির্যাতনের শিকার হয়েছে।

এ ঘটনায় সাতবাড়িয়া গ্রামের মৃত গোপাল চৌধুরীর ছোট ছেলে রাজীব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে সাতবাড়িয়া গ্রামের মৃত গোপাল চৌধুরীর রেখে যাওয়া জমি সুষ্ঠুভাবে বন্টন না করে মধুসূদন চৌধুরী কেশবপুর থানাধীন সাতবাড়িয়া মৌজায় ৪৫৪নং খতিয়ানের হাল ৮২৬ দাগের জমি জবরদখল করে ঘর নির্মাণ করতে থাকে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে রাজীব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর ঘর নির্মাণের জমির পাশে গেলে ভাসুর মধুসূদন চৌধুরী ও গোপীনাথ চৌধুরী ছোট ভাইয়ের স্ত্রী সুচিত্রা মালাকর কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

সুচিত্রা মালাকর প্রতিবাদ করলে তাকে তার ভাসুর মধুসূদন চৌধুরী ও গোপীনাথ চৌধুরী লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্হানে জখম করে।

গত ১ ডিসেম্বরও ভাসুর মধুসূদন কর্তৃক নির্যাতনের শিকার হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছিল সুচিত্রা মালাকর।এ বিষয়ে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা