প্রতীকী ছবি
সারাদেশ

শেরপুরে বজ্রপাতে নিহত ২

জেলা প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ১

শুক্রবার (৯ জুন) দুপুরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে ও গণপদ্দী ইউনিয়নের বরইতার গ্রামে ঘোড়ামারা নদীর পাড়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাত্র ছাব্বির মিয়া (১৬) এবং কৃষক শিপন মিয়া (৪৫)। ছাব্বির নারায়ণখোলা দক্ষিণ গ্রামের দিনমজুর শফিক মিয়ার ছেলে ও স্থানীয় কুটেরচর জোনাব আলী দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। অন্যদিকে শিপন মিয়া বরইতার গ্রামের আতশ আলীর ছেলে।

আরও পড়ুন : চুরি করতে না পেরে গরুকে হত্যা

চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী জানান, ছাব্বির বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলছিল। এসময় অকস্মাৎ বজ্রপাত হলে ছাব্বির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গণপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান আবুল জানান, বৃষ্টির মধ্যে শিপন গরু আনতে ঘোড়ামারা নদীর পাড়ে যায়। এসময় অকস্মাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

চাঁদাবাজির অভিযোগে উত্তাল দেশ: ৭ মাসে বাজার থেকে নির্মাণ খাত

বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও ২০২৬ সালের প্রথম সাত মাসে বিভিন্ন...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা