সারাদেশ

গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা বাজারে তারা মিয়া ও জহুরুল ইসলাম রকেট এর নিকট কালো কাপড়ের গাট্টির ভিতরে থাকা পত্রিকা দিয়ে পেচানো দুটি বান্ডিলে পঞ্চাশটি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন : বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে

শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের এমন তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।

প্রেস ব্রিফ্রিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ৮ জুন বিকেলে এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে উক্ত স্থান হতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া এলাকার রহম আলী প্রামানিক এর পুত্র তারা মিয়া ও একই জেলার সেরখালি গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে জহুরুল ইসলাম রকেট এর নিকট পৃথক দুটি বান্ডিলে পঞ্চাশটি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো তল্লাশি করে ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন : সিরাজুল আলম খান আর নেই

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে,এম আজমিরুজ্জামান, গাইবান্ধা ট্রাফিক ইন্সপেক্টর নূর আলম সিদ্দিক, ইন্সপেক্টর তদন্ত সেরাজুল হক প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা