সারাদেশ

নোয়াখালীতে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: বরিশাল জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর নোয়াখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রচারে অংশ নেয়াকে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নোয়াখালী শহর আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শহর আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সহিদ উল্যাহ খান সোহেলের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুল ওয়াদুদ পিন্টু অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিগত পাঁচ বছরে নোয়াখালী পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন এবং করোনাকালে মানুষের পাশে ছিলেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ ভোটারদের বিভ্রান্ত করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত সোমবার বরিশাল কালেক্টরেট অফিসের কিছু কর্মকর্তা কর্মচারী সরকারি চাকরিবিধি ও নির্বাচনী আরচণবিধি লংঘন করে স্বতন্ত্র প্রার্থী লুৎফুল হায়দার লেনিনের মোবাইল ফোন প্রতীকের পক্ষে নোয়াখালীতে প্রচারণায় অংশগ্রহণ করে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করেছে, হুমকি ধমকি, টাকা পয়সা দিয়ে ভোটারদের প্রভাবিত করছে।

তিনি আরও বলেন, গত পাঁচ বছর সহিদ উল্যাহ খান সোহেল ব্যাপক উন্নয়ন করেছেন যা দৃশ্যমান। করোনাকালে যখন মানুষ ঘর থেকে বের হতো না তখন এই মেয়র মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন। খাদ্য, নগদ অর্থ, চিকিৎসা সেবা, অক্সিজেন দিয়েছেন। আমাদের বিশ্বাস পৌরসভার জনগণ ভুল করবেন না।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম সেলিম বলেন, নৌকাকে হারানোর জন্য কালো টাকা বিতরণ হচ্ছে, সরকারি কর্মচারিদের ব্যবহার করছে একটি পক্ষ। কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না। নৌকার প্রার্থী সহিদ উল্যা খান সোহেলের বিগত দিনের ব্যাপক উন্নয়ন, সততা, নিষ্ঠার কারণে কেবল আওয়ামী লীগ নয় দলমত নির্বিশেষে সবাই তাকে আবারও বিপুল ভোটে মেয়র নির্বাচিত করবে।

উল্লেখ্য গত সোমবার (১০ জানুয়ারি) রাতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার উচ্চমান সহকারী ও বরিশাল কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মাহফুজুর রহমানসহ চতুর্থ শ্রেণির চার সদস্যের উপস্থিতিতে নোয়াখালী কালেক্টরেট সহকারী সমিতি অফিসে একটি সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই সভায় বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের ছোট ভাই নোয়াখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী লুৎফুল হায়দার লেনিনের পক্ষে ভোট চান বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নোয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র সহিদ উল্যাহ খান। এছাড়া স্বতন্ত্র (আ.লীগের বিদ্রোহী) লুৎফুল হায়দার লেনিন মোবাইল ও সদ্য অব্যাহতিপ্রাপ্ত বিএনপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরন কম্পিউটার, শহর বিএনপির সভাপতি আবু নাছের নারিকেল গাছ প্রতীকসহ মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচরে রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ, লিজ বাতিলের পরও দখল-বাণিজ্যে

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ নতুন করে আলোচনা...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি এমসিসিআইয়ের 

মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে মাদারীপুর চেম্ব...

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫)...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা