সারাদেশ

হাতিয়ায় ৫টি ড্রেজার মেশিন জব্দ

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অবৈধভাবে বালু ও মাঠি উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ড ও সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন জব্দ করে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান ।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহজাহান বলেন, অপরিকল্পিতভাবে ও অনুমোদন না নিয়ে বালুও মাঠি উত্তোলনের অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত মেশিনগুলো এনে উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক পরবর্তীতে জব্দকৃত মেশিনগুলো নিলামে বিক্রি করে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা